নতুন বছরে (২০২২ সালে) মাধ্যমিক বিদ্যালয়ে কোন রুটিনে ক্লাস হবে তা নির্দিষ্ট করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
ক্লাস
আগামী বছরের মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক ক্লাস চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, জানুয়ারি মাস থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও আগের মতো আংশিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান করানো হবে।
বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বছরে ক্লাস বাড়ানোর পরিকল্পনা স্থগিত করা হয়েছে বলে জানিয়ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গলায় ফুলের মালা দিয়ে আনন্দ মিছিল ও কেক কেটে উদযাপনের মধ্যদিয়ে দেড় বছর পর ক্লাসে ফিরেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। সোমবার ক্লাসে ফেরার দিনটি বর্ণিলভাবে রাঙিয়েছেন তারা।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বিবেচনায় এই মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর কোনো সুযোগ নেই। এখন সামাজিক দূরত্ব নিশ্চিত করেই শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। এছাড়া বিশ্বের কিছু কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ দেখা যাচ্ছে।
করোনাভাইরাসের কারণে দীর্ঘ দেড় বছর পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে আগামীকাল বৃহস্পতিবার (২১) অক্টোবরস্ব-শরীরে ক্লাশ শুরু হচ্ছে।
আগামী ২৫ অক্টোবর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সশরীরে ক্লাস শুরু হবে। ২০ অক্টোবর থেকে ক্লাস শুরুর কথা থাকলেও সেদিন সরকারি ছুটি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনা মহামারিতে দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে আগামী ২১ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু হবে। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।
মহামারি করোনাভাইরাসের করণে দীর্ঘ দেড় বছর পর আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হচ্ছে। এতদিন অনলাইনে ক্লাস চললেও এখন থেকে সশরীরে শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা।
আগামী শনিবার (২ অক্টোবর) থেকে প্রাথমিকের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে একদিনের পরিবর্তে দুই দিন করে অনুষ্ঠিত হবে। নতুন সময়সূচি অনুযায়ী, তৃতীয় শ্রেণির ক্লাস রোববার ও বৃহস্পতিবার এবং চতুর্থ শ্রেণির ক্লাস শনিবার ও বুধবার অনুষ্ঠিত হবে।