ইউক্রেনের পোলটাভা অঞ্চলের ক্রেমেনচুকে একটি শপিং সেন্টারে এক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে বহু লোক হতাহত হয়েছে।
- ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে ঢুকতে আন্দোলনে নেপালি তরুণরা
- * * * *
- ‘তুমি কিন্তু বাংলাদেশে নেই’, মিরাজকে স্টার্কের হুঁশিয়ারি
- * * * *
- ৭৫০টির বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে ইন্দোনেশিয়া
- * * * *
- পাঁচ বছর আগে ক্ষমতাগ্রহণ, যা বলছে আফগানিস্তানের বর্তমান সরকার
- * * * *
- ঝিনাইদহে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক
- * * * *
ক্ষেপণাস্ত্র
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ শিগগিরই বেলারুশের কাছে অত্যাধুনিক ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র তুলে দেবে। সাধারণ ওয়ারহেডের পাশাপাশি পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ৫০০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বেলারুশে মোতায়েন করা হলে ইউরোপের বহু দেশ ও সেসব দেশে মোতায়েন মার্কিন ঘাঁটিগুলো এই ক্ষেপণাস্ত্রের আওতায় আসবে।
ইউক্রেন ডেনমার্কের কাছ থেকে জাহাজবিধ্বংসী হারপুন ক্ষেপণাস্ত্র এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্ব-চালিত হাউটজার পাচ্ছে। এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ।
সেন্ট্রাল ইউক্রেনে ফের ভয়াবহ হামলা চালাল রাশিয়া। নিপ্রো শহরে ইউক্রেনীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে মস্কোর বাহিনী। অন্তত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম ৩০-এরও বেশি।
পূর্ব ইউক্রেনে রাশিয়ার বাহিনী তাদের লক্ষ্যবস্তুগুলোর ওপর আঘাত হানছে এবং সেখানে তীব্র যুদ্ধ চলছে। এর পাশাপশি ইউক্রেনের পশ্চিমে বিশেষ করে লাভিভ শহরের বিদ্যুৎকেন্দ্র এবং ছয়টি রেল স্টেশনের ওপরও আক্রমণ চালিয়েছে রুশ বাহিনী।
সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী দামেস্ক’র কাছে ইসরাইলের একটি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দিয়েছে। বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পরিবেশিত খবরে একথা বলা হয়।
দক্ষিন কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া বৃহস্পতিবার একটি ‘নামহীন ক্ষেপণাস্ত্র’ পরীক্ষা চালিয়েছে। আর এটি হচ্ছে পরমাণু ক্ষমতাধর এ দেশের উস্কানিমূলক ধারাবাহিক পরীক্ষার সর্বশেষ ঘটনা
ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের একটি অস্ত্রের গুদাম ধ্বংসের জন্য এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। শুক্রবার এ হামলা হয় বলে সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
ভারতীয় সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে পাকিস্তানের মাটিতে আছড়ে পড়ার পরেই প্রত্যাঘাতের প্রস্তুতি শুরু করেছিল ইসলামাবাদ। ভারতের পক্ষ থেকে ‘ভুলের কথা’ জানাতে আর কিছুক্ষণ দেরি হলেই ধেরে আসতে পারত পাকিস্তান সেনাবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র। আমেরিকার সংবাদমাধ্যম ব্লুমবার্গের একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, পাকিস্তানে যে ভারতীয় ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছিল, তা নেহাতই দুর্ঘটনা।