আজ সন্ধ্যা ৬টায় আবার হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে তাকে আজ আবার হাসপাতালে নেয়া হবে বলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে গণমাধ্যমকে জানানো হয়।
খালেদ
দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামি ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ আসামির বিরুদ্ধে করা গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ করেছেন রাষ্ট্রপক্ষ। দুর্নীতি দমন কমিশনের (দুদক)শুনানি শেষে আগামি ২৪ জুলাই আসামি পক্ষের শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ব্যাটিং-বোলিং বিভাগে উন্নতি হয়েছে বাংলাদেশের পেসার খালেদ আহমেদ, উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান ও ব্যাটার নাজমুল হোসেন শান্তর। তবে ব্যাটিং ও অলরাউন্ডারদের তালিকায় অবনতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের।
টেস্ট ক্রিকেটে ইনিংসে প্রথম পাঁচ উইকেটের স্বাদ পেলেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানে ৫ উইকেট নেন খাালেদ। খালেদের অর্জনের দিনে বাংলাদেশ ব্যাটারদের ব্যর্থতায় টেস্ট হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ। ৪ উইকেট হাতে নিয়ে ৪২ রানে পিছিয়ে টাইগাররা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।
শুক্রবার বিকালে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
মানহানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বুধবার দুপুর ১টা ১০ মিনিটে তাকে সিসিইউ থেকে কেবিনে হস্তান্তর করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্য আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামি ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।