খুমেকে ছবি তোলা ও সাক্ষাৎকার গ্রহণে নিষেধাজ্ঞা

পরিচালকের লিখিত অনুমতি ছাড়া খুমেকে ছবি তোলা ও সাক্ষাৎকার গ্রহণে নিষেধাজ্ঞা

পরিচালকের লিখিত অনুমতি ছাড়া খুমেকে ছবি তোলা ও সাক্ষাৎকার গ্রহণে নিষেধাজ্ঞা

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ছবি তোলা ও সাক্ষাৎকার নিতে নিষেধাজ্ঞা জারি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ছবি তুলতে এবং সাক্ষাৎকার নিতে হলে অবশ্যই পরিচালকের অনুমতি নিতে হবে- এমন নির্দেশনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার খুমেক হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। শনিবার (১১ অক্টোবর) বিষয়টি জানাজানি হয়।