গণতন্ত্র মঞ্চ

গণতন্ত্র মঞ্চের ১৪ দফা ঘোষণা

গণতন্ত্র মঞ্চের ১৪ দফা ঘোষণা

ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলন, সরকার ও শাসন ব্যবস্থার বদলে ১৪ দফা ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। এর মধ্যে রয়েছে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, সংবিধানের ৭০তম অনুচ্ছেদের সংশোধন করে সরকার গঠনে আস্থাভোট ও বাজেট পাস ছাড়া অন্যান্য বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার ক্ষমতা রাখাসহ বেশকিছু দাবি।