ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বালিগাঁও উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বালিগাঁও উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।
পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক ছাত্র। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গার জীবননগরে সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের পাশে একটি খাদে মোটরসাইকেলসহ রাসেল হোসেন (২০) নামে এক তরুণের লাশ পাওয়া গেছে
কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তালগাছে ধাক্কা লেগে রোকন ইসলাম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।
যেকোনো নার্সারিতে গেলেই আপনি পাশাপাশি দুই ধরনের টব দেখতে পাবেন- একটি সস্তা, হালকা প্লাস্টিকের টব এবং অন্যটি মাটির তৈরি লালচে-বাদামি রঙের টব। প্লাস্টিকের টব ব্যবহার করা সুবিধাজনক এবং এতে কোনো দোষ নেই।
নওগাঁর আত্রাইয়ে শীতের আগমনে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের তৎপরতা। মূলত এটি শীতকালীন রস হলেও এবার আগাম রস সংগ্রহে মাঠে নেমেছেন গাছিরা। সুস্বাদু এ রস সংগ্রহে তারা এখন খেজুর গাছে গাছে বিচরণ করছেন। দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত গাছে হাঁড়ি টানাতে ব্যস্ত সময় পার করতে দেখা যায় তাদের।
চট্টগ্রাম নগরজুড়ে সবুজায়ন বাড়াতে আগামী এক বছরের মধ্যে ১০ লাখ গাছ রোপণের লক্ষ্য পূরণে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
প্লাস্টিক বর্জ্য জমা দিলেই মিলছে গাছের চারা। পরিবেশদূষণ রোধ ও বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘প্রয়াস’।
কৃষক, ছাদবাগানপ্রেমী ও গাছপ্রেমীদের জন্য কৃষিসংক্রান্ত বিভিন্ন সেবার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী আদনান শাহ আবিরের তৈরি কৃষি হেল্পডেস্ক ‘গাছের ডাক্তার’।
রংপুরের পীরগঞ্জে স্থানীয় জামায়াতে ইসলামির নেতার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে এক কিশোরকে গাছে বেঁধে রাতভর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ উঠেছে। গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের সুজারকুঠি নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক।এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।