মাদারীপুর সদর উপজেলার জালালপুর গ্রামের বাশতলা এলাকায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন। শুক্রবার রাত সাতটার দিকে এই ঘটনা ঘটে।
গাছের সঙ্গে
যশোরের শার্শায় পথচারী পাগলকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গোলাম ফারুক (৩৯) ও সোহেল রানা (৩৫) নামে দুই বন্ধু নিহত হয়েছেন।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে গাছের সঙ্গে গরু বাঁধায় প্রতিপক্ষের লোকজনের হামলায় সুফিয়া আক্তার (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নরসিংদীর মনোহরদীতে মধ্যযুগীয় কায়দায় বৃদ্ধা মাকে পাগল সাজিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে মেয়ে খাদিজা আক্তারের বিরুদ্ধে।
মাদারীপুরের ডাসারে প্রাইভেটকারে চাকা পাংচার হয়ে সড়কের গাছের সাথে ধাক্কা লেগে চালক জগৎ মৃধার মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
বিয়ের অনুষ্ঠান বদলে গেল রণক্ষেত্রে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার আগেই যৌতুক চেয়ে বসলেন পাত্র। আর তাতেই মেজাজ হারান পাত্রীপক্ষ। কেন যৌতুক চাওয়া হচ্ছে সেই প্রশ্ন তুলে সঙ্গে সঙ্গে পাত্রকে ধরে গাছে বেঁধে রাখলেন তারা। গত ১৪ জুন ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড়ে।
ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকসহ দুই জন মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার হাজিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
বাগেরহাটের ফকিরহাট পালেরহাট এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ যাত্রী। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি শিলারগঞ্জের সাপলেজা গ্রামের সিদ্দিক মল্লিকের ছেলে মনির মল্লিক (৪২)।
মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বেলাল হোসেন (৪০) ও গিয়াস উদ্দিন (৩৮) নামে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পাবনা প্রতিনিধি:ইভটিজিংয়ের অভিযোগ এনে পাবনার আটঘরিয়ায় অনিক হোসেন নামের ১১ বছরের এক শিশুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। এ অভিযোগে কামাল হোসেন ভুঁইয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।