ফিলিস্তিনের রাফাহ এবং গাজা উপত্যকার কেন্দ্রীয় অংশে ভোরে বিমান হামলায চলিয়েছে ইসরাইল। এতে ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি।
গাজা
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুর্ভিক্ষ পরিস্থিতির জন্য ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতি বিভাগের প্রধান জোসেপ বরেল। এই পরিস্থিতিকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলেও উল্লেখ করেছেন তিনি।
আরেক বিপর্যয়ের সাক্ষ্য হয়েছে গাজার আল শিফা হাসপাতাল। হাসপাতালটির অপারেশন থিয়েটারে বোমা মেরে আগুন ধরিয়ে দিয়েছে দখলধার বাহিনী।
টানা পাঁচ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজার উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। চলমান এই হামলায় এখন ৩১ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১৩ হাজারের বেশি শিশু।
পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ইহুদিবাদী সেনাদের হামলায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।
ফিলিস্তিনের গাজা উপকূলে পৌঁছেছে প্রথম ত্রাণবাহী জাহাজ। ওপেন আর্মস নামক জাহাজটি ২০০ টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী নিয়ে গতকাল শুক্রবার (১৫ মার্চ) থেকে ওই এলাকার সমুদ্রে অবস্থান করছে। তিনদিন আগে গ্রিক শাসিত সাইপ্রাস থেকে যাত্রা করেছিল এ নৌযান। জাতিসংঘ বলছে, দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গাজাবাসী পেলো এই ত্রাণ।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ হাজার ৪৯০ জনে দাঁড়িয়েছে।শুক্রবার (১৫ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
ত্রাণের ট্রাকে করে আসছে খাবার। সেই খাবার নিতে বুধবার (১৩ মার্চ) বিকেলে লাইনে দাঁড়িয়েছিলেন নারী শিশুসহ ক্ষুধার্থ মানুষ।
মানবিক সহায়তা প্রদানের জন্য গাজা উপত্যকার উপকূলে যুক্তরাষ্ট্র যে জেটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে, সেটিকে রাশিয়া 'নির্মম কৌতুক' হিসেবে অভিহিত করেছে।