সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার ১০টি পয়েন্টে ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শিত হবে। আজ বুধবার শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি চলবে জুলাইয়ের গান।
গুম
আওয়ামী লীগ সরকারের সময়ে গুম ও খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী ও অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত এডিশনাল এসপি মো. মশিউর রহমানকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সব অপকর্মের নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই-আগস্ট অভ্যুত্থানের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় এ কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ফ্যাসিবাদ তৈরির হাতিয়ার হিসেবে বিচারাঙ্গনকেও ব্যবহার করা হয়েছে বলে যুক্তিতর্কে উল্লেখ করেন তিনি।
তথ্য উন্মোচনে তথ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন। তথ্যচিত্রে গুম কারা করত, কিভাবে করত, গুমের পর নিখোঁজদের কোথায় এবং কিভাবে আটকে রাখা হতো।
আওয়ামী লীগ সরকারের আমলে গুমের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর বংশালে গুমের শিকার ৭ পরিবারের জন্য একটি ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছে।
ইবি প্রতিনিধি:আজ থেকে সাড়ে ১৩ বছর আগে গুমের শিকার হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ওয়ালিউল্লাহ ও আল-মুকাদ্দাস নামের দুই শিক্ষার্থীর সন্ধান মেলেনি এখনো। গুম হওয়া দুই শিক্ষার্থীকে ফিরিয়ে পাওয়ার দাবিতে গত শনিবার দুপুরে প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করে শাখা ছাত্রশিবির।
গুম বন্ধে রাজনৈতিক সিদ্ধান্ত ও উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
আজ পালিত হচ্ছে ১৫তম আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের স্মরণ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে ২০১১ সাল থেকে প্রতি বছর ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে।
জোরপূর্বক গুম একটি বৈশ্বিক সমস্যা, মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।