আফগানিস্তানের রাজধানী কাবুলে সাবেক এক নারী পার্লামেন্ট সদস্য ও তার এক দেহরক্ষী গুলিতে নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, রোববার ভোর রাত ৩টায় মুরসাল নাবিজাদাকে গুলি করে হত্যা করা হয়। তিনি ছিলেন, মার্কিন-সমর্থিত সরকারের আমলে এমপি।
গুলিতে নিহত
ইরানের ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনীর (আইআরজিসি) এক সিনিয়র কমান্ডার শুক্রবার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সরকারবিরোধী বন্দুকধারীদের সাথে সংঘর্ষে তিনি প্রাণ হারান।
পাবনা প্রতিনিধি:পাবনার সুজানগর উপজেলায় ফসল খাওয়াকে কেন্দ্র দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও আটজন আহত হয়েছে। এসময় কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসের বাইরে একটি শপিংমলে এলোপাথাড়ি গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। তবে এক বেসমরিক নাগরিকের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছেন।
ব্রাজিলের উত্তরাঞ্চলীয় আল্টামিরা নগরীর একটি বারের বাইরে বন্দুকধারীর বেপরোয়া গুলি বর্ষণে চারজন নিহত ও অপর চারজন আহত হয়েছে।রোববার সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।খবর এএফপি’র।
ইসরাইলের তেলআবিবে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। ইসরাইলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবারত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইসরাইলে ভয়ঙ্কর হামলার সর্বশেষ ঘটনা এটি।
ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলের বেনিশাঙ্গুল-গুমুজ এলাকায় বন্দুকধারীর গুলিতে শতাধিক মানুষ নিহত হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটেছে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।