তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি'র মূল্য সিলিন্ডার প্রতি ১০২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
গ্যাস
রাজধানীর মিরপুরের বেশকিছু এলাকায়আজ মঙ্গলবার দুপর ২টা হতে রাত ১০ পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
নারায়ণগঞ্জের কাঁচপুরের আল নূর পেপার মিলের গ্যাসলাইনের রাইজারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে পুড়ে দগ্ধ হয়েছের কারখানার চার নিরাপত্তা কর্মী।
মোডিফিকেশনকৃত সোনারগাঁও টিবিএস কমিশনিং কাজের জন্য আজ সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ভারত থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করার জন্য সেদেশের একটি বেসরকারি সংস্থা এবং বাংলাদেশের পেট্রোবাংলার মধ্যে একটি সমঝোতা-পত্র সই হয়েছে। এইচ-এনার্জি নামের ভারতের ওই সংস্থাটি বলছে, এর পরের ধাপ হিসেবে দীর্ঘমেয়াদে পেট্রোবাংলাকে রিগ্যাসিফায়েড এলএনজি সরবরাহের জন্য পূর্ণাঙ্গ চুক্তি নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে।
আমদানীকৃত তরলজাত প্রাকৃতিক গ্যাস সরবারহে অসুবিধার কারণে সোমবার থেকে তিন দিন গ্যাস ব্যবহারকারীরা গ্যাস সরবারহের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সাভারের আশুলিয়ায় ঘরে গ্যাসের বিষ্ফোরণের ঘটনায় শিশুসহ চারজন দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এলে বিস্ফোরণ হয়।
রাজধানীর শেখেরটেক, আদাবর, বায়তুর আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং ও তৎসংলগ্ন এলাকায় আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও এলাকাগুলোর পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের স্বল্পতা বিরাজ করতে পারে।
রাজধানীর তেজকুনিপাড়া, তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, খ্রিস্টানপাড়া, সোনারগাঁও হোটেল, কাঁঠালবাগান, দিলু রোড, পরিবাগ, সোনারগাঁও রোডের পূর্ব পাশ, কাঁটাবন রোডের পশ্চিম পাশের এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ ঘণ্টা গ্যাস থাকবে না।
গ্যাসলাইনে জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় আজ রবিবার (১৬ মে) ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ। শনিবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।