নেত্রকোনার দুর্গাপুরে কথা-কাটাকাটির জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে ওয়াহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার
কম্বোডিয়ায় অনলাইন প্রতারণার অভিযোগে ১২ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১ মে) রাজধানী নম পেনের মিয়ানচে জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ময়নুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বড়পওতা বাজার এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
সিরাজগঞ্জের তাড়াশে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামের একটি এনজিও থেকে নেওয়া ৫০ হাজার টাকা ঋণের মধ্যে ২৫ হাজার টাকা ঋণ পরিশোধ করতে না পারায় এক মামলায় মোছা. জান্নাতি খাতুন (২৫) নামের গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হত্যা ও হত্যাচেষ্টাসহ ২৮ মামলায় ৪টি ওয়ারেন্টভুক্ত আসামি, বিদ্যুৎ মাতবর ওরফে বোমা বিদ্যুৎকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে র্যাব-৩-এর একটি বিশেষ দল রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (ইন্ট অ্যান্ড মিডিয়া অফিসার) মেহেদী ইমরান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮ কেজি হেরোইন, ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা, ৫৫৯ বোতল ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী আজাদ পীরকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বক্তপুর ইউনিয়নে প্রবাসফেরত এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে তার স্ত্রী ও সন্তানদের গ্রেপ্তার করেছে পুলিশ
সিলেটে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর ভারতে পালানোর চেষ্টা করার সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ