ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
- শিল্প-একাডেমিয়া সহযোগিতা নিয়ে ঢাবিতে সেমিনার ২২ নভেম্বর
- * * * *
- নেত্রকোণায় মেডিকেল বর্জ্য অব্যবস্থাপনার দায়ে জরিমানা
- * * * *
- যশোরে আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক অনুষ্ঠিত
- * * * *
- যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের
- * * * *
- মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- * * * *
গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানাধীন শম্পা মার্কেট এলাকা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. জাহিদ জন (৩১)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অধীনস্থ এসআরবি-২।
কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেকের টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মরদেহ উদ্ধার হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গের হিমাগারে থাকবে।
বরিশাল নগরীতে ২০০ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৭টার দিকে নগরীর বিএম কলেজ রোডের তালভিটা লেনের কাশেম মহল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
চট্টগ্রামের সাতকানিয়ায় মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে মো. রিয়াজ (২১) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) সাতকানিয়া, লোহাগাড়া ও পটিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদকসংক্রান্ত পৃথক ঘটনায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলার আসামি দুইজন এবং মাদকসেবনের অভিযোগে ১৯ জন রয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনার প্রধান আসামি মো. আরিফ হোসেনসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দুর্নীতির মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেফতার হয়েছেন।