চট্টগ্রামে আগুনে পুড়ে মারা গেল ৫ গরু

চট্টগ্রামে আগুনে পুড়ে মারা গেল ৫ গরু

চট্টগ্রামে আগুনে পুড়ে মারা গেল ৫ গরু

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নে কৃষক আবদুল মালেকের গোয়ালঘরে আগুন লেগে পাঁচটি গরু পুড়ে মারা গেছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে ওই ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে ওই কৃষকের আরও একটি গরু দগ্ধ হয়েছে।