চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় মিধিলি : সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

ঘূর্ণিঝড় মিধিলি : সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির কারণে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া সদরঘাট থেকে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ, আটকা ৪ শতাধিক পর্যটক

সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ, আটকা ৪ শতাধিক পর্যটক

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টির কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন প্রশাসন।

রেললাইন সরে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

রেললাইন সরে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

রেললাইন সরে গিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে ময়মনসিংহ পাটগুদাম ব্রিজ মোড়ের রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

পটুয়াখালী থেকে সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ

পটুয়াখালী থেকে সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ

প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ উপকূলের ৩০০ কিলোমিটারের মধ্যে চলে আসায় পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে সাত নম্বর এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ছয় নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।

নওগাঁয় আজও বাস চলাচল বন্ধ

নওগাঁয় আজও বাস চলাচল বন্ধ

নওগাঁয় চলছে দ্বিতীয় দিনের মত ধর্মঘট। মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলতে বাধা দেওয়াকে কেন্দ্র করে নওগাঁয় বাস-অটোরিকশা শ্রমিক-মালিকদের দ্বন্দ্বের জেরে ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাস ও অটোরিকশা মালিক-শ্রমিকরা।

নওগাঁ থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ সকল রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

নওগাঁ থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ সকল রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলতে বাধা দেওয়াকে কেন্দ্র করে নওগাঁয় বাস-অটোরিকশা শ্রমিক-মালিকদের দ্বন্দ্বের জেরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক-শ্রমিক যৌথ পরিষদ। এর ফলে নওগাঁ-ঢাকা-চট্টগ্রাম-সিলেট-রাজশাহীসহ আন্তঃজেলা ও জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজবড়ীর পরিবহন মালিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। ধর্মঘটের কারণে আজ সোমবার রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।