দেশের আকাশে আজ পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। তাই বুধবার (৭ আগস্ট) থেকে ১৪৪৬ হিজরি সনের পবিত্র সফর মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী আগামী ৪ সেপ্টেম্বর (বুধবার, ২৭ সফর) আখেরি চাহার সোম্বা পালিত হবে।
চাঁদ দেখা
আগামী ১৬ই জুন ঈদুল আজহা উদযাপিত হবে। মিশর সহ মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের আকাশে আজ বৃহস্পতিবার ১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৬ জুন। বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার এই ঘোষণা দিয়েছে।
দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করা হবে। বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন এ বিষয়টি নিশ্চিত করেছে।
দক্ষিণ এশিয়ার মুসলিম অধ্যুষ্যিত দেশ পাকিস্তানের আকাশে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার পাকিস্তানে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই বৃহস্পতিবার সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। আর চাঁদ দেখা না যাওয়ায় বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে।
পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখতে সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় (মাগরিবের নামাজের পর) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে মঙ্গলবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
আজ সোমবার সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে। দেশটির সুপ্রিম কোর্ট সবাইকে নতুন চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। আজ চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার সৌদি আরবে ঈদ হবে।