চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা আনোয়ারুল ইসলাম, গোমস্তাপুরে বিএনপির বহিষ্কৃত নেতা আশরাফ হোসেন আলিম ও নাচোল উপজেলায় আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের।
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভটভটির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোজাম্মেল হক বাবু (২৭) নামে এক ভটভটি চালক নিহত হয়েছেন। নিহত বাবু জেলার গোমস্তাপুর উপজেলার দোষীমনি কাঁঠাল গ্রামের মাইনুল ইসলামের ছেলে।
সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে ইসরায়েলের সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রলীগ।আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ছাত্রলীগের ব্যানারে বঙ্গবন্ধু চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে অবস্থান কর্মসূচী করে নেতাকর্মীরা।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ধাইনগর-নাককাটিতলা এলাকায় এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুই অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ জনকে হাতেনাতে আটক করেছে সদর থানা পুলিশ সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিদ্যুৎস্পৃষ্টে ইদুনি বেগম (৪৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হন তার স্বামী।
আজ পহেলা বৈশাখ। বাংলা নতুনবর্ষ ১৪৩১। নতুন বছরে সব গ্লানি, জীর্ণতা দূর করে নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের নয়ালাভাঙ্গায় সালাম ও আশরাফ গ্রুপের সদস্যরা ২০টি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও আতঙ্কে রয়েছে এলাকার মানুষ।
চাঁপাইনবাবগঞ্জের নশিপুরে বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন জজকে পিটিয়ে দুই হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা। জমি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে।