চালক

ঝিনাইদহ দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, এক চালক নিহত

ঝিনাইদহ দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, এক চালক নিহত

ঝিনাইদহ সদরের নতুনবাড়ি এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আল আমিন (২৫) নামের এক ট্রাক চালক নিহত হয়েছে। সে সময় আহত হয়েছে আরও দু’জন।শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন জেলার কোটচাঁদপুর উপজেলা শহরের উপজেলা পাড়ার আজিজুল ইসলামের ছেলে।

জুরাইনে পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, রেললাইন অবরোধ

জুরাইনে পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, রেললাইন অবরোধ

রাজধানীর জুরাইনে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায়।

সেই রিকশাচালককে গ্রেফতারের দাবিতে মশাল মিছিল

সেই রিকশাচালককে গ্রেফতারের দাবিতে মশাল মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় রিকশা চালককে গ্রেফতারের দাবিতে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।

কালিয়াকৈরে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালক নিহত

কালিয়াকৈরে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালক নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহরাবহ এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত হলেন কুড়িগ্রাম জেলার ফুলঝুড়ি বোয়াল বীর এলাকার মৃত আমজাদ আলী ছেলে আমিনুল ইসলাম (৪২)। 

আগারগাঁওয়ে ছাত্রদের সঙ্গে অটোরিকশা চালকদের হাতাহাতি

আগারগাঁওয়ে ছাত্রদের সঙ্গে অটোরিকশা চালকদের হাতাহাতি

রাজধানীর আগারগাঁও এলাকায় ছাত্রদের সাথে আন্দোলনকারী অটোরিকশা চালকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় চালকরা তাদের ওপর ক্ষীপ্ত হয়ে দৌড়ানি দিলে তারা পিছু হটতে বাধ্য হয়।

মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া

মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া

রাজধানীর বিভিন্ন সড়কে সকাল থেকে বিক্ষোভ করে যান চলাচল বন্ধ করে দেন অটোরিকশা চালকরা। মহাখালীতে যান চলাচল বন্ধের পাশাপাশি রেললাইনে বসে ট্রেন চলাচলও বন্ধ করে দেন তারা। এ অবস্থায় তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছেন সেনা সদস্যরা।

রিকশা চালকদের অবরোধ: ট্রেন চলাচল বন্ধ

রিকশা চালকদের অবরোধ: ট্রেন চলাচল বন্ধ

রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের প্রতিবাদে রাজধানীর মহাখালীর রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন অটোরিকশা চালকরা। ফলে যাত্রী নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

ঢাকার বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ

ঢাকার বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ

বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছে ব্যাটারিচালিত রিকশাচালকরা। তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। এতে ভোগান্তিতে পড়েছে অফিসগামীরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে এই বিক্ষোভ শুরু করে তারা। 

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সংঘর্ষে ২ পুলিশ আহত

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সংঘর্ষে ২ পুলিশ আহত

রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ মোড়ে ব্যাটারিচালিত রিকশাচালক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।বুধবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা।