চীনে করোনাভাইরাস মহামারি হানা দেবার এক বছর পর চীনের অর্থনীতি আবার ঘুরে দাঁড়িয়েছে। যদিও এই অর্থনৈতিক পুনরুজ্জীবনের পেছনে বড় ভূমিকা রেখেছে সরকারের নেয়া ঋণ ও চীনা ধনীদের ব্যয় করা বিপুল পরিমাণ অর্থ।
চীন
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর চংকিংয়ের একটি কয়লা খনিতে আটকে পড়ে অন্তত ১৮ জন শ্রমিক নিহত হয়েছেন। শিনহুয়া নিউজের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে বলেছে, দুই মাসের মধ্যে ওই এলাকায় এটি দ্বিতীয় বৃহত্তম খনি দুর্ঘটনা।
একটি সুপারকম্পিউটারের যে হিসাব কষতে ১০ হাজার বছর লাগতে পারে, কয়েক মিনিটে তা করে গত বছর বিশ্বজুড়ে প্রশংসা আদায় করেছিল গুগলের কোয়ান্টাম কম্পিউটারের প্রাথমিক সংস্করণ
চীনে প্রথম শনাক্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে এবং যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার প্রায় একমাস আগে ২০১৯ সালের ডিসেম্বরের মাঝামাঝিতে দেশটিতে কোভিড-১৯ সংক্রমণ ছিল বলে এক গবেষণায় বলা হয়েছে।
চীনের চন্দ্রাভিযানের প্রথম পর্যায় সফল। চাঁদের মাটিতে নেমেছে চীনের মহাকাশযান। আর এর মাধ্যমে ৪০ বছর পর আবার চাঁদ থেকে মাটি ও পাথর আসছে পৃথিবীতে।
চীনের ব্রহ্মপুত্র নদ, অর্থাৎ ‘ইয়ারলুং জ্যাংবো’ নদীতে বিশাল পানিবিদ্যুৎ উৎপাদন প্রকল্প শুরু করতে চলেছে সে দেশ।
চীনা টিকা দেওয়া হয়েছে প্রায় ১০ লাখ মানুষকে। এদের মধ্যে এখন পর্যন্ত কেউই কোভিড-১৯এ আক্রান্ত হয়নি। টিকা গ্রহণের পর দুই সপ্তাহ পার হলেও তাদের সবাই করোনামুক্ত রয়েছেন বলে জানিয়েছে চীনা ফার্মাসিউটিক্যালস জায়ান্ট সিনোফার্ম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৪৮ সদস্যের প্রতিনিধি দল নিয়ে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ ঘুরে দেখেন পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন। পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, চীন ও ভারতের বৈরি সম্পর্ক বাংলাদেশের উন্নয়নে বাধা সৃষ্টি করবে না
করোনাভাইরাস মোকাবেলায় চীনের সিনোভেক বায়োটেকের উদ্ভাবিত করোনাভেক টিকার মানব পর্যায়ের পরীক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে ব্রাজিলের কর্তৃপক্ষ, কারণ তারা 'মারাত্মক বিরূপ' প্রতিক্রিয়ার একটি ঘটনা দেখতে পেয়েছে।
কোভিড-১৯ মহামারির কারণে বৈধ চীনা ভিসা বা আবাসনের অনুমতি প্রাপ্ত বাংলাদেশে থাকা চীনের নাগরিক নন এমন ব্যক্তিদের সাময়িকভাবে চীনে প্রবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।