মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।
চুক্তি
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার সাত জনের মধ্যে পাঁচ জনই সরকারি কর্মচারী। তাদের মধ্যে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন জন এবং পরিবেশ অধিদপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন করে কর্মী। এছাড়া দুই জন চাকরিপ্রত্যাশী গ্রেফতার হয়েছেন। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রশ্নপত্র ও উত্তর সরবরাহের বিনিময়ে পরীক্ষার্থীদের কাছ থেকে ৮ থেকে ১০ লাখ টাকা নেওয়ার চুক্তি করেছিল চক্রটি। তবে প্রশ্নপত্রের মূল উত্স এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের এখনো শনাক্ত করা যায়নি।
দুর্যোগ মোকাবিলা ও জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদার করতে তিন বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া ও উত্তর কোরিয়া। ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত মেয়াদের এই চুক্তির আওতায় দুর্যোগ প্রতিরোধ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ইরান আগ্রহী, তবে কীভাবে সেই চুক্তি করতে হবে, তা দেশটির জানা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিশ্ববাজারে ডিজেলের রেকর্ড মূল্যবৃদ্ধি এবং ইউক্রেন যুদ্ধ থামানোর কূটনৈতিক ব্যর্থতার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেই সরাসরি দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনার প্রকাশ্য আহ্বান জানিয়ে তিনি বলেছেন, কিয়েভের এখন এমন একজন নতুন নেতা প্রয়োজন যিনি রাশিয়ার সঙ্গে চুক্তি করে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম।
রাশিয়ার কাছ থেকে ডিজেল সরবরাহের সুযোগ দিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মতে, রাশিয়ার সঙ্গে স্পষ্ট ও দীর্ঘস্থায়ী উত্তেজনা প্রশমনের চুক্তি ছাড়া নিষেধাজ্ঞা শিথিল করা ওয়াশিংটনের স্পষ্ট দুর্বলতার পরিচয়। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই লাভবান হবেন এবং মস্কোর যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা বাড়বে বলেও মন্তব্য করেছেন তিনি।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রাশিয়ার ডিজেল বিশ্ববাজারে সরবরাহের অনুমতি দিতে সাময়িক সাধারণ লাইসেন্স জারি করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ।
বাংলাদেশের শিশুদের জন্য অনুদান পাঠানো আরও সহজ করতে দেশের অন্যতম বৃহৎ মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে চুক্তি করেছে ইউনিসেফ।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নিউমুরিং টার্মিনাল পরিচালনার চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা করা সম্পূর্ণ অমূলক ও ভিত্তিহীন। এ চুক্তির কারণে বন্দরের কোনো কর্মী চাকরি হারাবেন না। বরং বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর্মীদের পারিশ্রমিকও বাড়বে।
আগামী ১২ ডিসেম্বরের মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
দুটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে বাংলাদেশ সরকারের মোট ২৭৫ মিলিয়ন মার্কিন ডলারের দুটি ঋণচুক্তি এবং ২ দশমিক ৭২ মিলিয়ন ডলারের একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।