ছাত্র উপদেষ্টা

করোনা সংকটে ছাত্র উপদেষ্টাকে পাশে চায় বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা

করোনা সংকটে ছাত্র উপদেষ্টাকে পাশে চায় বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা

শেখ ফাহিম 

বশেমুরবিপ্রবি প্রতিনিধি 

মহামারী করোনাভাইরাসের প্রকোপে সারা বিশ্ব আজ অসহায়। কোভিড ১৯ নামক এই ক্ষুদ্র অণুজীবকে পরাজিত করতে টিকা আবিষ্কারের জন্য সারাবিশ্বের গবেষকরা দিনরাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন। তবুও করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বাড়ছে মৃতের তালিকাও।