বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বহিরাগতদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করে ছাত্রলীগকে গালিগালাজ করার ঘটনায় ছাত্র অধিকার পরিষদের ১৮ জনের বিরুদ্ধে মামলা দিয়েছে ছাত্রলীগ।
ছাত্র
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান কমিটি বলবৎ থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়। সোমবার (৩ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনের লাইভ টক শো’তে তিনি বিষয় নিশ্চিত করেন।
চট্টগ্রামের বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা পাহাড়ে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে ছড়ায় পানিতে ডুবে রিদুয়ানুল ইসলাম রিজভী (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রিজভী নগরীর নাসিরাবাদ এলাকার আমিনুল ইসলাম দৌলতের ছেলে। তার বাড়ি রাউজানের নোয়াজিষপুরের নাদিমপুর গ্রামে। তিনি শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন।
ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা দায়ের হয়েছে।
ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক মোছা. রাজিয়া সুলতানাসহ আটজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
ঢাকার ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তের জন্য চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে কলেজ প্রশাসন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে ছাত্রদলের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে সংগঠনটি। সেই সাথে ১৬ জন নেতাকর্মীকে স্থায়ী বহিষ্কারের কথাও জানানো হয়েছে। তাছাড়া বিশৃঙ্খলার সাথে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ছাত্রলীগ।
একের পর এক নতুন ঘটনার জন্ম দিচ্ছে ইডেন কলেজ ছাত্রলীগ। এবার আবার নতুন ঘটনার জন্মদিল ইডেন কলেজ ছাত্রলীগ। গণমাধ্যমে কথা বলায় নির্যাতনে শিকার ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় আলী হোসেন (১৬) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সে তেজগাঁওয়ের গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।