ছুটি

২০২৫ সালে মাধ্যমিক বিদ্যালয়ে যতদিন ছুটি থাকতে পারে

২০২৫ সালে মাধ্যমিক বিদ্যালয়ে যতদিন ছুটি থাকতে পারে

নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের আগামী বছরের (২০২৫ সাল) বার্ষিক ছুটির প্রস্তাবিত তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় মোট ৭৬ দিন ছুটি রাখা হয়েছে।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের গত ১৭ অক্টোবরের বৈঠকে অনুমোদন পাওয়া ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অনুমোদন পাওয়া তালিকা অনুযায়ী আগামী বছর সাধারণ ছুটি ১২ দিন এবং নির্বাহী আদেশের ছুটি ১৪ দিন। তবে সাধারণ ছুটির মধ্যে ৫ দিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে ৪ দিনই সাপ্তাহিক ছুটি থাকবে।

ঈদ ও পূজার ছুটি নিয়ে আজ আসতে পারে নতুন সিদ্ধান্ত

ঈদ ও পূজার ছুটি নিয়ে আজ আসতে পারে নতুন সিদ্ধান্ত

আগামী বছর থেকে দুই ঈদ এবং দুর্গাপূজার ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। দুই ঈদে পাঁচ দিন করে এবং সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার ছুটি দুই দিন করার প্রস্তাব করা হয়েছে।

বাড়তে পারে ঈদ-পূজার ছুটি

বাড়তে পারে ঈদ-পূজার ছুটি

ঈদুল আজহা ও ঈদুল ফিতরের ছুটি পাঁচদিন এবং পূজার ছুটি দুই দিন করার পরিকল্পনা করছে সরকার। এতে মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসব পবিত্র রমজান ও কোরবানি ঈদের ছুটি পাঁচ দিন করে করতে যাচ্ছে সরকার। 

হাইকোর্টের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত

হাইকোর্টের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে আওয়ামীপন্থী ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান বিচারপতি তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। দুর্নীতি ও হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।

৫ দিন ছুটির পর সচল বেনাপোল বন্দর

৫ দিন ছুটির পর সচল বেনাপোল বন্দর

দুর্গাপূজার কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর খুলেছে দেশের সবচেয়ে বড় স্থল বন্দর বেনাপোল। দীর্ঘ এ সময়ে ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি, রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে খোলা ছিল বেনাপোল ও পেট্রাপোল ইমিগ্রেশন। ভিসা জটিলতার কারণে এ বছর পর্যাপ্ত পরিমাণে যাত্রী যাতায়াত করতে পারেনি। 

৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা সুখবর পেতে পারেন পূজার ছুটি শেষে

৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা সুখবর পেতে পারেন পূজার ছুটি শেষে

শারদীয় দুর্গাপূজার ছুটি আজ রবিবার শেষ হতে যাচ্ছে। এই ছুটি শেষে ৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা সুখবর পেতে পারেন। তাদের গেজেট জারি করা হতে পারে চলতি সপ্তাহেই পূজার ছুটি শেষে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা আজ রবিবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৪৩তম বিসিএসের সব কাজ শেষ, পূজার পর গেজেট হতে পারে।