চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় এক হাজার টাকা পাওয়া নিয়ে দুই সহকর্মীর মধ্যে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মেহেদী হাসান নামে একজন খুন হয়েছেন। বৃহস্পতিবার রাতে ইপিজেড থানার আকমল আলী পকেটগেইট এলাকায় এ ঘটনা ঘটে। মেহেদী হাসান ভোলার লালমোহন থানার গোবিন্দ বাজার এলাকার বাসিন্দা।