রাজধানীর যাত্রাবাড়ীতে মো. হাসান (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর সিফাত পেট্রোল পাম্পের বিদ্যুৎগলি এলাকায় এঘটনা ঘটে।
ছুরিকাঘাতে
চীনের একটি কিন্ডারগার্টেন স্কুলে ছুরিকাঘাতে ছয়জন নিহত ও একজন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন শিক্ষক, দুইজন অভিভাবক এবং তিনজন শিক্ষার্থী।
বাগেরহাটে ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা (৩৮) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার (২ জুলাই) রাতে কচুয়া উপজেলার মাঠ রাড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীর ফার্মগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার নিহতের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১ জুলাই) রাতে পুলিশ বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা দায়ের করে।
যশোর শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জসিম উদ্দীন (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে শহরের কোল্ড স্টোরেজ এলাকায় এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জে ছুরিকাঘাতে শাবনূর আক্তার ওরফে স্বপ্ন (২৬) নামে দুই সন্তানের জননী খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক আলামিন (৩০) ও নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।
টাঙ্গাইলের দেলদুয়ারে এম আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির দুই কর্মচারী নিয়োগ কেন্দ্র করে দুই গ্রামের বিরোধের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার লাউহাটি গ্রামে এ ঘটনা ঘটে।’
ছুরিকাঘাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় হাফিজুর রহমান সোহান (২৭) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪জুন) রাত ৮টার দিকে স্থানীয় বউবাজারের রসুলপুরে জয়নালের রিকশার গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গরু ছুরি করতে গিয়ে ব্যর্থ হয়ে দুটি গাভী গরুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই সময় গরুর মালিক জহিরুল ইসলাম তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করে চোরের দল।
জামালপুর শহরে বন্ধু চাঁন মিয়ার ছুরিকাঘাতে হাবিল (২৭) নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার রাতে জামালপুর শহরের মুকন্দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত হাবিল শহরের উত্তর কাচারীপাড়ার ইসমাইল হোসেনের ছেলে। পেশায় রঙমিস্ত্রি ছিলেন।