সোমবার বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর (পূর্ব পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
ছেলের হাতে বাবা খুন
ঝিনাইদহ সদর উপজেলার শঙ্করপুর গ্রামে ছেলের কোদালের আঘাতে শাহাদাত হোসেন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক জমিতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরের রায়পুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় আলী দেওয়ান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে মামুনের বিরুদ্ধে
নেত্রকোনার বারহাট্টায় ছেলের কাঠের চেলার (খড়ি) আঘাতে ফৌজদার মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সায়েম মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলের ছুরিকাঘাতে আকবর আলী ওরফে একাব্বর (৫৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
ময়মনসিংহ নগরীর ৩২ নম্বর ওয়ার্ড চরঈশ্বরদিয়া এলাকায় ছেলে মো. ফয়সালের (২৬) হাতে বাবা মো. জুলকাস (৫২) খুন হয়েছেন। শনিবার নগরীর চরঈশ্বরদিয়া নিয়ামত মণ্ডলেরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
যশোরের শার্শায় নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবাকে খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছেলে জনিকে (৩০) আটক করেছে পুলিশ। রবিবার রাতে শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের মৃত দুর্লভ সরদারের ছেলে।
টাঙ্গাইলের সখীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবাকে খুন করার অভিযোগ উঠেছে। রবিবার রাতে উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা বিন্নরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
শেরপুরের শ্রীবরদীতে ছেলের হাতে বাবা খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের মৃত মেছের আলীর ছেলে আবু বক্কর সিদ্দিকী (৬৫)। গ্রেপ্তারকৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে মাসুদ রানা ইতালি প্রবাসী।