আজ ১৫ অক্টোবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ট্র্যাজেডির ৪১ বছর। ১৯৮৫ সালের এই দিনে জগন্নাথ হলের তত্কালীন একটি ভবনের টেলিভিশন কক্ষের ছাদ ধসে মারা যান ৪০ জন। সেই থেকে প্রতিবছর এই দিনটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালন করে আসছে ।
জগন্নাথ হল
সেদিন ছিল মঙ্গলবার। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর। তখন টিভি চ্যানেল হিসেবে বাংলাদেশ টেলিভিশনই (বিটিভি) ছিল একমাত্র অবলম্বন। প্রতি মঙ্গলবারের মতো বিটিভিতে সেদিনও ছিল মুক্তিযুদ্ধভিত্তিক ধারাবাহিক নাটক ‘শুকতারা’।