দিনাজপুরের বোচাগঞ্জে বোতলজাত সয়াবিন তেলের গায়ে থাকা নির্ধারিত মূল্য মুছে অতিরিক্ত দামে বিক্রির দায়ে দুলাল স্টোর নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার
- সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবসে পদযাত্রা
- * * * *
- ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
- * * * *
- সাতক্ষীরা সীমান্তে প্রায় ৫ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
- * * * *
- সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১
- * * * *
- ‘মুসলিম ঐতিহ্য ও ধর্মীয় চেতনা বাদ দিয়ে মাদরাসার আধুনিকায়ন নয়’
- * * * *
জরিমান
পাবনা সদর উপজেলার দুবলিয়া বাজারে অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের গোডাউন থেকে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারসহ ৩৮১ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাল্কহেড ও নৌকার দুই প্রতিনিধিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলনে অংশ না নেওয়ার মুচলেকাও নেওয়া হয়েছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সেফ সিটি ক্যামেরা ও নজরদারি অবকাঠামো রক্ষায় নতুন অধ্যাদেশ জারি হয়েছে।
জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনের নৌকা প্রতীকের কর্মীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল এবং ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
নির্বাচনী প্রচরণায় আচরণবিধি ভঙ্গের দায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের ৩ জন সমর্থককে ৩০ হাজার ঢাকা জরিমানা করা হয়েছে।
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করে দেওয়ালে পোস্টার লাগানোর দায়ে দুইটি প্রচারণা অফিস থেকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৬ আসনের নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে এক লাখ টাকা ও বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মাদারীপুরের শিবচরে ভেজাল খেজুর গুড়ের পাটালি তৈরির অপরাধে জয়নাল খান নামের এক ব্যক্তিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।