জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাসের নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ১৮ জেলেকে ৩০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
- ইসরাইলের পার্লামেন্টে ৪৬ নতুন মুখ, ভাঙছে ৬৭ বছরের রেকর্ড
- * * * *
- মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
- * * * *
- বাংলাদেশ ব্যাংকের সিবিএসে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন
- * * * *
- নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে গুলশানে বিএনপি নেতাদের অবস্থান
- * * * *
- সাবেক সংসদ সদস্য ও ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ মারা গেছেন
- * * * *
জাটকা
চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ৩৩ জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেদের মধ্যে ২২ জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা নিধনের দায়ে ১৭ জেলেকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। এ সময় ৭১ কেজি জাটকা ইলিশ, পাঁচটি নৌকা ও ৬ লাখ ৭৩ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অভিযান চালিয়ে ১০০ মণ জাটকা ইলিশ মাছ জব্দ করেছে কোস্টগার্ড।
নোয়াখালীর সদর উপজেলায় গতরাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০ মণ জাটকা জব্দ করেছে।মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে জাটকা গুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক বায়েজীদ বিন আখন্দ।
চাঁদপুর কোস্ট গার্ডের অভিযানে এক হাজার ১২০ কেজি জাটকা জব্দ করেছে। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর বড় স্টেশন সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাট থেকে মিনি পিকআপ ভ্যানে পাচারকালে ৫০০ কেজি (সাড়ে ১২ মণ) জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় অবৈধভাবে জাটকা পাচারের ধায়ে পিকআপের চালক সোলেমানকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
চাঁদপুরে কোস্ট গার্ড সদর উপজেলার বহরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪৪০ কেজি জাটকা জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৯টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে সদর উপজেলার বহরিয়া মৎস্য আড়ৎ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
জাটকা ও মা মাছ নিধন বন্ধে আরও বেশি মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকদের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
মুন্সিগঞ্জ সদরে পৃথক অভিযানে ১২ মণ জাটকা জব্দ করা হয়েছে । মৎস্য অফিস, উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় জাটকা পরিবহনকারী দুই ব্যক্তিকে আটক করা হয়।