একাদশ জাতীয় সংষদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৪ মিনিটে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।
জাতীয়
জাতীয় সংসদে আজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২১সহ ৪টি বিল পাস করা হয়েছে। উত্থাপিত অন্য বিলগুলো হচ্ছে: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল, ২০২১, বাংলাদেশ মেডিকেল ডিগ্রিজ (রিপিল) বিল, ২০২১ ও বাংলাদেশ মেডিকেল কলেজ গভর্নিং বডিজ (রিপিল) বিল, ২০২১।
বর্তমানে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ২৪ হাজার ৮৯০ টাকা। আজ বুধবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল চট্টগ্রাম-৪ আসনের আওয়ামী লীগের এমপি দিদারুল আলমের প্রশ্নের জবাবে এই তথ্য জানান।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদকসহ সাংবাদিকদের শীর্ষ চার সংগঠনের ১১ নেতার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। রোববার বিএফআইইউ থেকে তাদের তথ্য চেয়ে ব্যাংকগুলোতে চিঠি পাঠানো হয়েছে।
একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন টানা ৯ দিন মুলতবির পর আগামীকাল সকাল ১১টায় আবার শুরু হচ্ছে।
জাতীয় পার্টির মহাসচিব,সাবেক মন্ত্রী ও ডাকসু'র সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু করোনা আক্রান্ত হয়ে ধানমন্ডির ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন।
কোভিড-১৯ মহামারির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া সব পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। ২০১৮ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষা আগামী ৮ সেপ্টেম্বর এবং আগামী ১১ সেপ্টেম্বর ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষা শুরু হবে।
গরুকে ‘জাতীয় পশু’ হিসেবে ঘোষণার সুপারিশ করেছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি শেখর কুমার যাদবের একক বেঞ্চ এই মত প্রকাশ করেছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক ১ম মেধা তালিকার ফল প্রকাশিত হয়েছে।
একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আজ বুধবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় শুরু হচ্ছে।সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৬ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন।