জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা নিলেন ছয় শতাধিক মানুষ

জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন ছয় শতাধিক মানুষ

জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন ছয় শতাধিক মানুষ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জ থানা তেঘরিয়া ইউনিয়ন শাখার জামায়াতের উদ্যোগে তেঘরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ ক্যাম্পে ৬ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নেন।