মানবজীবনের মহাকাব্য যেন রচিত হয়েছে এক পরম সত্তার করুণার অক্ষরে। আমাদের জীবনের প্রতিটি স্পন্দন, প্রতিটি নিঃশ্বাস, এমনকি নিঃশব্দ অনুভবেও অনুরণিত হয় তাঁরই অসীম দয়ার প্রতিধ্বনি।
জীবনজুড়ে
সুখ-দুঃখ, হাসি-কান্নার মিশ্রণে আমাদের জীবনতরী বয়ে চলে। পাওয়া -না পাওয়ার সমীকরণ চলতেই থাকে জীবনজুড়ে।