প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় গত ২৪ ঘন্টায় শরীয়তপুরে ৭০ জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও ১৪ জনকে অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে।
জেল
“জনতার মুখোমুখি উপজেলা পরিষদ” শীর্ষক তৃণমূল মানুষের কাছে এক ব্যতিক্রমী জবাবদিহিতামূলক অনুষ্ঠানের আয়োজন করে পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে যমুনা ও আয়ান বিডির মূসক চালান বিহীন ১ লাখ ২০ হাজার শলাকা বিড়ি জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ কুষ্টিয়া সার্কেল-২।
চাঁদপুরের পদ্মা- মেঘনায় প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় অভয়াশ্রমে সাঁড়াশি অভিযান চালিয়েছে চাঁদপুর নৌ-পুলিশ। শনিবার অভিযানের ষষ্ঠ দিন ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত চলা নৌ-পুলিশের এ অভিযানে ৭৫ কেজি মা ইলিশ ৫৫ লাখ মিটার কারেন্ট জালসহ ৩১ জেলেকে আটক করা হয়।
গ্রাহকের এসির ৮৫ হাজার টাকা আত্মসাতের মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলকে তিন দিনের মধ্যে এক দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
নোয়াখালী জেলা আওয়ামী লীগের ৮৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়াক করা হয়েছে অধ্যক্ষ খায়রুল আনাম সেলিমকে।
সিলেটের কুশিয়ারা নদীতে কাতলা মাছের আঘাতে আব্দুল হক (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরী ছয়ত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় চার জেলেকে আটক করেছে বন বিভাগ। আজ রবিবার ভোর ৫টার দিকে তাদেরকে আটক করা হয়।
জেলা শহর পিরোজপুরের কেন্দ্রস্থলে অবস্থিত ২শত ৫০ শয্যার জেলা হাসপাতাল এর নির্মাণ কাজ সম্পন্নের লক্ষ্যে আরও ১১ কোটি টাকা বরাদ্দ এসেছে। এ নিয়ে নির্মাণাধীন এ হাসপাতালটির মোট বরাদ্দের পরিমাণ দাাঁড়িয়েছে ৫৬ কোটি টাকা।
যশোর সদর উপজেলা নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। কেবলমাত্র বাকি আছে রিটার্নিং অফিসারের অফিসিয়াল ঘোষণা।