অদৃশ্য জগত নিয়ে মানুষের আগ্রহ নতুন নয়। বিশেষ করে জ্বিনকে ঘিরে নানা গল্প, বিশ্বাস ও দাবি সমাজে দীর্ঘদিন ধরেই প্রচলিত। কেউ হারানো জিনিস খুঁজে পেতে, কেউ ভবিষ্যতের খবর জানতে, আবার কেউ রোগমুক্তি, ব্যবসায় উন্নতি বা অন্যকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে জ্বিনের সাহায্য নেওয়ার চেষ্টা করেন।