ঝিনাইদহে জেলা বিএনপির উদ্যোগে শারদীয় দুর্গাপূজা পরবর্তী পূজা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টায় পৌর এলাকার গিলাবাড়িয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এ পুনর্মিলনীতে জেলার সনাতন ধর্মাবলম্বী, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।