টাকা জরিমানা

জয়পুরহাটে ৯ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন, ১৮ লাখ টাকা জরিমানা

জয়পুরহাটে ৯ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন, ১৮ লাখ টাকা জরিমানা

জয়পুরহাটে অনুমোদনহীন অবৈধ ৯ ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। ২৪ ইটভাটায় ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এক সপ্তাহের অভিযানে জেলার বিভিন্ন এলাকার ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ঋণ তথ্য ব্যুরো : ভুল তথ্য দিলে ৫ লাখ টাকা জরিমানাসহ শাস্তির ব্যবস্থা

ঋণ তথ্য ব্যুরো : ভুল তথ্য দিলে ৫ লাখ টাকা জরিমানাসহ শাস্তির ব্যবস্থা

বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোয় (সিআইবি) ভুল তথ্য দিলে ৫ লাখ টাকা জরিমানা দিতে হবে। ওই তথ্যের পক্ষে সন্তোষজনক কোনও ব্যাখ্যা না পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শাস্তির আওতায় পড়বেন দায়ী কর্মকর্তারাও।

পাবনায় ১২ ইটভাটায় ৫০ লাখ টাকা জরিমানা, ৪টি উচ্ছেদ

পাবনায় ১২ ইটভাটায় ৫০ লাখ টাকা জরিমানা, ৪টি উচ্ছেদ

পাবনার সদর উপজেলায় ১২টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ৪টি অবৈধ ইটভাটাকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে।

খানসামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

খানসামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের খানসামা উপজেলার বেলান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

চাঁদপুরে ৪টি ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা

চাঁদপুরে ৪টি ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে ৪টি ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে মেসার্স সেলিম ব্রিকসকে ৪ লাখ টাকা, মেসার্স অনি ব্রিকসকে ৪ লাখ টাকা, মেসার্স রনি ব্রিকসকে ৫ লাখ টাকা, ও মেসার্স মার্ক ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অনুমতি ছাড়া চট্টগ্রামে বিদেশি জাহাজ, ১০ লাখ টাকা জরিমানা

অনুমতি ছাড়া চট্টগ্রামে বিদেশি জাহাজ, ১০ লাখ টাকা জরিমানা

অনুমতি না নিয়ে চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করায় পানামার পতাকাবাহী ‘এমটি ডলফিন-১৯’ নামে একটি জাহাজকে ১০ লাখ টাকা জরিমানা করেছে কর্তৃপক্ষ।

পরিবেশ আইন অমান্য করায় শাহ সিমেন্টকে ৪ লাখ টাকা জরিমানা

পরিবেশ আইন অমান্য করায় শাহ সিমেন্টকে ৪ লাখ টাকা জরিমানা

মুন্সিগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।

এমবিবিএস ডিগ্রি ছাড়া অ্যালোপ্যাথিক চিকিৎসা, ১০ হাজার টাকা জরিমানা

এমবিবিএস ডিগ্রি ছাড়া অ্যালোপ্যাথিক চিকিৎসা, ১০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে এমবিবিএস ডিগ্রি ছাড়া অ্যালোপ্যাথিক চিকিৎসা করায় তাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন মুন্সীগঞ্জ সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম। তিনি সামারি ট্রায়ালের মাধ্যমে এই সাজা আরোপ করেন।