টাঙ্গাইলে ১২টি উপজেলার মধ্যে মধুপুর ছাড়া ১১টি উপজেলায় বর্ষা মৌসুমে যাতায়াতে নৌকার প্রয়োজন হয়। ফলে এ সময় প্রতি বছর স্থানীয় কাঠমিস্ত্রীরা নৌকা বানানোর প্রস্ততি নেন।
টাঙ্গাইল
টাঙ্গাইল প্রতিনিধি :সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ারে ঈদুল আজহা উদযাপন করেছেন মুসল্লিরা। বুধবার (২৮ জুন) সকালে উপজেলার শশীনাড়া গ্রামের ৫০টি পরিবার ঈদ পালন করেন।
ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজটে পড়েছে। মহাসড়কে পরিবহনের সংখ্যা বৃদ্ধি, সেতুতে পরপর দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া, দফায় দফায় টোল আদায় বন্ধ এবং চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে ।
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব জামালপুর রেললাইনের মোহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাসে ডাকাতি করে পালানোর সময় আন্তঃ জেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করে পুলিশ।
টাঙ্গাইলের দেলদুয়ারে এম আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির দুই কর্মচারী নিয়োগ কেন্দ্র করে দুই গ্রামের বিরোধের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার লাউহাটি গ্রামে এ ঘটনা ঘটে।’
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে শিশুকে বলাৎকারের অভিযোগ এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টাঙ্গাইলের মধুপুরে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী, স্ত্রী, সন্তানসহ চারজন নিহত হয়েছে।বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মধুপুর উপজেলার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের গাংগাইর বোমা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী যুবলীগের একাংশের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিমসহ চারজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৮টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের ভূঞাপুর পৌরসভার ফসলান্দি মোড়ের ইবরাহীম খাঁ সরকারি কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলের মির্জাপুরে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার উপজেলার গোড়াই ইউনিয়নের নয়াপাড়া এলাকার ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত উপজেলার গোড়াই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত চাঁন মোহন সরকারের ছেলে নারায়ণ সরকার (৫০)।