ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে চাঁদপুরে টানা তিনদিনের বৃষ্টিতে রোপা আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে আমন ধান ও শীতকালীন আগাম সবজির ক্ষেত নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। কোথাও ধানের গাছ নুয়ে পানিতে ডুবে গেছে, আবার কোথাও জলাবদ্ধতায় নষ্ট হয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি।