টানা ১০ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

টানা ১০ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

টানা ১০ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

দেশের বেশ কিছু অঞ্চলে টানা দশদিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।