কক্সবাজারে ভ্রমণে গিয়ে অপহরণের শিকার হওয়া দুই ব্যক্তিকে সাতদিন পর পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব।রবিবার সকালে টেকনাফ হোয়াইক্যং ইউপি উনচিপ্রাং পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
টেকনাফে
কক্সবাজারের টেকনাফে ৩৩ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫ এর সদস্যরা। এসময় জড়িত তিন মাদক কারবারিকে আটক করা হয়।
কক্সবাজারের টেকনাফে এক বসতঘরে তল্লাশি চালিয়ে নগদ ৯৮ হাজার৫৪০টাকা ও ৬০ হাজার পিস ইয়াবাসহ আসমা আক্তার (২২) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব। আটক আসমা সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার মনির উল্লাহ'র স্ত্রী
কক্সবাজারের টেকনাফ সদরের মৌলভীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া এলাকায় ঝর্ণা দেখতে যাওয়ার কথা বলে একজনকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপহরণের শিকার ব্যক্তি সাতকানিয়া পূর্ব রুপকারিয়া এলাকার মোস্তাক আহমদের ছেলে ফয়জুল করিম রেদুয়ান (২২)।
টেকনাফের হ্নীলায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাব।
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মোরশেদ আলমকে (৩২) নামে এ আসামি পাহাড়ে অপহরণ চক্রের প্রধান বলে জানা গেছে।রোববার (১৯ মে) রাতে টেকনাফের শীলখালী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
কক্সবাজারের টেকনাফ পৌরসভার গোদার বিল এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি টাকা মূল্যের ৯৪০ গ্রাম কিস্টাল ম্যাথ আইসসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ এলাকা থেকে ২ কেজি ৪৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পাওনা টাকা এবং পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রাজ্জাক (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (১৩ মে) বিকাল ৪টায় মহেশখালীয়া পাড়া সড়কে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রাজ্জাক টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী গ্রামের মৃত আমির আহমদের ছেলে।