চট্টগ্রাম টেস্ট ড্র হওয়ার পর আজ মিরপুর টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। নাঈমের পরিবর্তে দলে ঢুকেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অন্যদিকে পেসার শরিফুলের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ইবাদত হোসেন।
- পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা
- * * * *
- প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নোবিপ্রবিতে দোয়া ও মিলাদ
- * * * *
- ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
- * * * *
- মজুরি বৃদ্ধি ও সরকারি ব্যয় বাড়ানোর দাবিতে ইতালিজুড়ে বিক্ষোভ
- * * * *
- রোনালদোর পেনাল্টি মিসের পর আল নাসরের বড় হার
- * * * *
টেস্ট
প্রথম বাংলাদেশী হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। তিনিই প্রথম বাংলাদেশী যিনি লং ভার্সনের ক্রিকেটে প্রথম এ রান অর্জন করলেন।
৩৯ মাস পর আবার টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি পেলেন তামিম ইকবাল খান। সর্বশেষ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শতক পেয়েছিলেন এই টাইগার ওপেনার। ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নিয়েছেন এই টাইগার তারকা।
দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটিং নৈপুন্যে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটি দারুন কাটলো বাংলাদেশের। ৪৭ ওভারে বিনা উইকেটে ১৫৭ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে টাইগাররা।
৫ বছর পর টেস্ট ক্রিকেটের বাংলাদেশের ওপেনিং জুটিতে শত রান আসলো। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন সকালে শতরানের জুটি গড়লেন দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে শ্রীলংকার দুই উইকেটের পতন হয়েছে। দু’টিই নিয়েছেন বাংলাদেশের অফ-স্পিনার নাইম হাসান। ফলে ১১৬ ওভারে ৬ উইকেটে ৩২৭ রান তুলে দ্বিতীয় দিনে মধ্যাহ্ন-বিরতি গেল সফরকারী শ্রীলংকা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্গা প্রথম টেস্টের প্রথম ইনিংসের প্রথম সেশনে ২৪ ওভারে ২ উইকেটে ৭৩ রান তুলেছে লংকানরা। এখন চলছে খেলার মধ্যাহ্ন বিরতি।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে শ্রীলঙ্কা দল। আগামী ১৫ মে বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ।
দুই টেস্টের সিরিজ খেলতে ৮ মে ঢাকায় আসছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। তার আগে বুধবার (৪ মে) ১৮ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।