খবরটা এসেছিল গতকাল বিকেলেই। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সিলেটে সাংবাদিকদের সামনে এনেছিলেন হতাশার এক খবর।
ট্রফি
আগামীকাল থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল তামিম ইকবালের ফরচুন বরিশাল। এবার উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। আসরের প্রথম ম্যাচে বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী।
দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করেছে আইসিসি। হাইব্রিড মডেলে আয়োজিত আসন্ন আসরের জন্য মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সূচি প্রকাশ করা হয়।
দুই মাসও বাকি নেই চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়ানোর। হাইব্রিড মডেলে হওয়া ৮ দলের এই টুর্নামেন্টে লড়বে বাংলাদেশও।
কয়েক দিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়ে দীর্ঘ জটিলতার অবসান হয়েছে। অনেক জলঘোলার পর ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দলের এই টুর্নামেন্ট। সেই সঙ্গে পাকিস্তানের জুড়ে দেওয়া শর্ত মেনে আগামী তিন বছর চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ আইসিসির ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে।
বিশ্বভ্রমণে বের হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার অংশ হিসেবে পাঁচ দিনের জন্য বাংলাদেশে আসছে আজ। বিসিবি জানিয়েছে, সোমবার দুপুরে ঢাকায় আসবে শিরোপা। ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফির প্রদর্শনী হবে। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হবে। সেখানেই জনসাধারণ দেখতে পারবেন এই ট্রফি।
চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে টানাপোড়েন কমার কোনো লক্ষণ এখনো দেখা যায়নি। পাকিস্তান নিজেদের জায়গায় অটল। ভারতও মত পাল্টাতে নারাজ। সব মিলিয়ে আগামী ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাড়ছে উত্তেজনাও
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারতীয় দল পাকিস্তানে যেতে চায় না। একই কারণে গত এশিয়া কাপে হাইব্রিড মডেলের দিকে পা বাড়াতে বাধ্য হলেও এবার কঠোর অবস্থানে পাকিস্তান। কোনোভাবে এই টুর্নামেন্ট দেশটি থেকে সরে যেতে দিতে চায় না পিসিবি। যার ফলে অনিশ্চিত হয়ে পড়েছে চ্যাম্পিয়নস ট্রফির ভবিষ্যৎ।
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারতীয় দল পাকিস্তানে যেতে চায় না। একই কারণে গত এশিয়া কাপে হাইব্রিড মডেলের দিকে পা বাড়াতে বাধ্য হলেও, এবার কঠোর অবস্থানে পাকিস্তান।
দিন যত ঘনিয়ে আসছে, ততই আলোচনা বাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। বিশেষ করে, পাকিস্তানের মাটিতে ভারতের আসা-না আসা নিয়ে আলোচনা দীর্ঘ হচ্ছে বেশ কিছুদিন ধরে।