ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের অলিপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল খালেক (৫০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে
ট্রাকের ধাক্কায়
রাজধানীতে ট্রাকের ধাক্কায় তামিম হোসেন নামে সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বন্ধু।
খুলনায় ট্রাকের ধাক্কায় আলমগীর (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় আহত হয়ে ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে আব্দুর রহিম (১৪) নামের কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার মাঝরাতে ময়মনসিংহের প্রান্ত হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এর আগে নেত্রকোনার দুর্গাপুরে গত বুধবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় আহত হওয়ার ঘটনাটি ঘটে
ফরিদপুরের নগরকান্দায় ট্রাকের ধাক্কায় ঝর্ণা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।
বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় আহসান হাবিব (৪৫) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিএনজিতে যাত্রী না থাকায় আর কেউ হতাহত হয়নি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ১০টি বিদ্যুতের খুঁটি পড়ে যায়। এ সময় হেলপার, ট্রাক ও বাস চালকসহ ৫ জন আহত হয়েছেন। এতে অন্তত ৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় হাফিজুল রহমান ও রফিকুল ইসলাম নামে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় মো. আওয়াল নামে আরও একজন আহত হয়েছেন।