চুয়াডাঙ্গায় ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সারদেশের রেল যোগাযোগ ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। সোমবার (৩০ আগস্ট) বেলা ১১টা ৫৫ মিনিটে দুর্ঘটনায় পড়া ট্রেনটি লাইনে তোলার পর রেল চলাচল স্বাভাবিক হয়।
ট্রেন
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
দেশে করোনার উদ্ধগতি ঠেকাতে টানা ১৯ দিন বন্ধ থাকার পর গত ১১ আগস্ট থেকে ৩৬ জোড়া আন্তঃনগর ট্রেন নিয়ে শুরু হয়েছে ট্রেন চলাচল। বৃহস্পতিবার (১৯ আগস্ট) আরও ১২ জোড়া আন্তঃনগর ও ২৪ জোড়া কমিউটার, লোকাল ও ডেমু ট্রেন চলাচল করবে।
দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী জামালপুর কমিউটার ট্রেনটি গাজীপুরে আসার পর ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
করোনার সংক্রমণ ঠেকাতে ১৯ দিন বন্ধ থাকার পর শতভাগ যাত্রীনিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে ৷
শতভাগ যাত্রী নিয়ে বাংলাদেশ রেলওয়ে আগামী বুধবার (১১ আগস্ট) থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন ও ২০ জোড়া মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন পরিচালনা করবে যার জন্য। আজ সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।
আগামী বুধবার থেকে শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চালুর প্রস্তুতি নিয়েছে রেলওয়ে। রোববার প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী ওইদিন থেকে উঠে যাবে চলমান বিধিনিষেধ। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, এ ক্ষেত্রে অর্ধেক টিকিট বিক্রি হবে অনলাইনে এবং বাকি অর্ধেক স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে।
আগামী ১১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
ঈদে ঘরমুখো মানুষের স্বাস্থ্যবিধি মানাতে লকডাউন শিথিল করা হয়েছে । চলবে সকল প্রকার গণপরিবহন লঞ্চ ও ট্রেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে (১৫ জুলাই) সারা দেশে চলবে ট্রেন। আর এ জন্য ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ থেকে। বুধবার সকাল ৮টা থেকে অনলাইন ও অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে টিকিট।
চলমান কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পবিত্র ঈদুল আজহার আগে আগামী ১৫ জুলাই থেকে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।