দেশে বর্তমানে ডিজেলের মজুত রয়েছে ৩০ দিনের, অকটেন ১৮ থেকে ১৯ দিনের, পেট্রোল ১৮ দিনের এবং জেট ফুয়েল রয়েছে ৩২ দিনের বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)।
ডিজেল
ডিজেলের দাম বাড়ানোয় কৃষিক্ষেত্রে প্রভাব পড়বে বলে স্বীকার করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।ডিজেলের দাম বাড়ানোর প্রভাব কৃষিক্ষেত্রে পড়বে কিনা, এক্ষেত্রে সরকার কৃষকদের কীভাবে সহয়তা করবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রভাব তো অবশ্যই পড়বে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই।বুধবার সচিবালয়ে নেদারল্যান্ড ও যুক্তরাজ্য সফর পরবর্তী সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।
ভারতের পশ্চিমবঙ্গে পেট্রোল-ডিজেলের উপর থেকে কর কমাতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অবশেষে পেট্রোল-ডিজেলের উপর থেকে শুল্ক কম করেছে। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও তারপর একই পথে হেঁটে রাজ্যস্তরে কর কম করেছেন।
বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে পরিবহন মালিকদের দাবির মুখে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে ভাড়া বাড়ানোর প্রস্তাবের ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত না নেয়ায় শনিবার থেকে লঞ্চ চালানো বন্ধ রেখেছেন মালিকরা। এই প্রেক্ষাপটে আজ রোববার বিকেল ৩টায় মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে মালিকদের সাথে বৈঠকে বসছে সরকার।
সরকারের জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণার প্রতিবাদে আজ দ্বিতীয় দিনের মত গণপরিবহন এবং পণ্য পরিবহন ধর্মঘট চলছে সারাদেশে।
লিটারপ্রতি পেট্রলের দাম পাঁচ রুপি এবং ডিজেলের দাম ১১ রুপি দাম কমিয়েছে ভারত সরকার।
বাংলাদেশে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের মূল্য ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকায় নির্ধারণ করা হয়েছে। বুধবার মধ্যরাত থেকেই এই নির্ধারিত মূল্য কার্যকর হবে।
ভারতে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম কেন আকাশছোঁয়া? আগে এই প্রশ্নের বাধাধরা জবাব ছিল, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির জন্যই দেশেও জ্বালানির মূল্যবৃদ্ধি হচ্ছে৷ কিন্তু সাম্প্রতিক কালে রান্নার গ্যাস বা পেট্রোল, ডিজেলের দাম বাড়লেও আন্তর্জাতিক বাজারের ওপরে দায় চাপানোরও উপায় নেই৷