ডিমের প্রাপ্যতা বাড়লেও বাড়ছে উৎপাদন খরচ

ডিমের প্রাপ্যতা বাড়লেও বাড়ছে উৎপাদন খরচ

ডিমের প্রাপ্যতা বাড়লেও বাড়ছে উৎপাদন খরচ

বিশ্ব ডিম দিবস আজ। দেশে বর্তমানে মাথাপিছু বছরে ১৩৭টি ডিমের প্রাপ্যতা রয়েছে। তবে পোলট্রি ফিড, বাচ্চা, ওষুধ ও জ্বালানির দাম বাড়ায় ডিম উত্পাদনের খরচ বাড়ছে। অন্যদিকে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ও সরবরাহ ব্যবস্থার ত্রুটির কারণে খামারি পর্যায়ের বিক্রয়মূল্য এবং খুচরা বাজারের মূল্যের মধ্যে বড় ব্যবধান থাকায় প্রান্তিক খামারিরা লোকসানে পড়ছেন। এর মধ্যেই ২০৩০ সালের মধ্যে বার্ষিক মাথাপিছু ডিমের প্রাপ্যতা ২০০টিতে উন্নীত করার লক্ষ্যে সরকার ও খাত সংশ্লিষ্টরা কাজ করছে।