ঢাক

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বিশ্বে দূষিত শহরের তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা।শনিবার (২৯ এপ্রিল) সকাল ৮টা ২০ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ১৭৪ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

৩০ ঘণ্টা পর চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকামুখী ট্রেন চলাচল স্বাভাবিক

৩০ ঘণ্টা পর চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকামুখী ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগি উদ্ধার ও রেললাইন মেরামত শেষে ৩০ ঘণ্টা পর চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকামুখী আপলাইন ট্রেন চলাচলে উপযোগী করা হয়েছে। শুক্রবার রাত পৌনে ৮ টায় বিষয়টি নিশ্চত করেন আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী আহসান আহম্মেদ তারেক। 

বৃষ্টি সত্ত্বেও ঢাকার বাতাস এখনও অস্বাস্থ্যকর

বৃষ্টি সত্ত্বেও ঢাকার বাতাস এখনও অস্বাস্থ্যকর

ঢাকার বাতাসের মান 'অস্বাস্থ্যকর' অবস্থায় রয়েছে। শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১০৪ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান ১৪তম।

ঢাকায় স্বস্তির বৃষ্টি

ঢাকায় স্বস্তির বৃষ্টি

তপ্ত আবহাওয়ার পর বৃষ্টিস্নাত হলো রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলেই নেমে এলো রাতের আঁধার, সেই সাথে ব্যাপক ঝড়-বৃষ্টি। এতে সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে বাধ্য হয়েছেন চালকরা।

ঈদ শেষে আজও ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ

ঈদ শেষে আজও ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ

স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।গত সোমবার অফিস আদালত খুললেও অতিরিক্ত ছুটি শেষে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সপ্তাহের শেষ কার্যদিবসে কমলাপুর রেলস্টেশন ও গাবতলী বাস টার্মিনালে ঢাকায় আসা যাত্রীদের চাপ দেখা গেছে।

সবচেয়ে বেশি নিবন্ধিত হজযাত্রী ঢাকার, কম বান্দরবানের

সবচেয়ে বেশি নিবন্ধিত হজযাত্রী ঢাকার, কম বান্দরবানের

চলতি বছর নিবন্ধন করা অর্ধেক হজযাত্রীই ঢাকা জেলার। অন্যদিকে সবচেয়ে কম হজযাত্রী নিবন্ধন করেছেন পার্বত্য জেলা বান্দরবান থেকে। ঢাকা জেলায় মোট ৫৫ হাজার নয়জন হজযাত্রী নিবন্ধন করেছেন। বান্দরবান থেকে করেছেন মাত্র দু’জন।

বায়ুদূষণে আজ দ্বিতীয় স্থানে ঢাকা

বায়ুদূষণে আজ দ্বিতীয় স্থানে ঢাকা

বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল ৮টার দিকে ১৭০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা।

দূষণে শীর্ষে ইস্তাম্বুল, 'অস্বাস্থ্যকর' ঢাকার বাতাস

দূষণে শীর্ষে ইস্তাম্বুল, 'অস্বাস্থ্যকর' ঢাকার বাতাস

ঢাকার বাতাসের মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৩৫ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান দশম।