হত্যা মামলায় গ্রেফতার হয়ে রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম।
ঢামেকে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে সঞ্জয় পাল জয় নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা বাস টার্মিনাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আহত ডাক্তারদের খোঁজ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আহত দুই চিকিৎসক ডা. ইমরান ও ডা. মাশরাফিকে মারধর করে রোগীর স্বজনরা। নিউরোসার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে ঢুকে তাদের মারধর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। মৃতের নাম আসলাম ভুঁইয়া ( বয়স ৫৫, কয়েদী নং- ১৯৬/এ)। মৃতের বাবার নাম ওয়াজ উদ্দিন ভুঁইয়া। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ ধরিকান্দি সরকার পাড়া গ্রামে।
ঘটনাটা গত ৫ আগস্টের। সেদিন ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে উত্তরায় গুলিবিদ্ধ হন জসিম উদ্দিন সরকার (৩২)। অবশেষে তার পরিচয় মিলেছে। তবে এখনও বেওয়ারিশ ৫ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে গেটের বিপরীত পাশে ফুটপাত থেকে ব্যাগে মোড়ানো নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে কুকুর নবজাতকের ব্যাগটি নিয়ে টানাটানি করছিল। তা দেখে এক ব্যক্তি ট্রিপল নাইনে ফোন করে পুলিশকে সংবাদ দেন।
প্রবল ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আহতদের দ্রুত চিকিৎসার জন্য বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে।
ময়মনসিংহে শিশুর (১১) খতনা করার সময় যৌনাঙ্গ কেটে ফেলেছেন হাজাম। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রোববার জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।
ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ও আশেপাশের এলাকায় ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮২ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজন মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মফিজ উদ্দিন চাঁন (৮৪) নামে এক কয়েদি মারা গেছেন। শুক্রবার (২৯ মার্চ) ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।