রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন।
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- * * * *
- নির্বাচন উপলক্ষে প্রায় ১০ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে ভিয়েতনাম
- * * * *
- ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা
- * * * *
- বাংলাদেশ-ভারত ম্যাচসহ ৩১ মে’র খেলার সূচি
- * * * *
- সদরঘাটে ২ যাত্রীকে অচেতন করে মালামাল লুট, অজ্ঞান পার্টির সদস্য গ্রেফতার
- * * * *
তামাক
তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা’র প্রতিনিধি দল। এসময় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ পাশের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাকমুক্ত প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মন্ত্রীর হাতে ধন্যবাদপত্র তুলে দেয় সংগঠন দুটি।
২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে তামাক ও তামাকজাত পণ্যের ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করে সেই অর্থে মাসিক ভাতা বৃদ্ধিসহ সাত দফা সুপারিশ পেশ করেছে প্রতিবন্ধী নারী নেতৃত্বে পরিচালিত সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান)।
তামাক পণ্যের করকাঠামো সংস্কারে সরকারের রাজস্ব বাড়বে, একইসঙ্গে অকাল মৃত্যু কমবে বলে এনবিআর-আত্মার প্রাক-বাজেট আলোচনা সভায় বলা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স-আত্মার পক্ষ থেকে এ সংস্কার প্রস্তাব তুলে ধরা হয়।
টাঙ্গাইলে বিপুল পরিমাণ তামাক ও তামাকজাত দ্রব্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকার ময়লার ভাগারে দেশী-বিদেশী সিগারেট, বিড়ি ও জর্দা ধ্বংস করা হয়।
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিগারেটের মূল্যস্তর সংখ্যা কমানো, সুনির্দিষ্ট কর পদ্ধতির প্রচলন এবং সব ধরনের তামাকপণ্যের দাম বাড়ানোর সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। তামাকবিরোধীদের বাজেট প্রস্তাব গ্রহণ করা হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠী তামাক ব্যবহারে নিরুৎসাহিত হবে, অকাল মৃত্যু কমবে এবং রাজস্ব আয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে।
তরুণদের সুরক্ষায় ই-সিগারেট ও বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান জানিয়েছে দেশের তামাকবিরোধী সংগঠনগুলো। বুধবার (১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে স্লোগান তুলবো 'তামাককে না বলি, জীবনকে হ্যাঁ বলি'।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, তামাক নিয়ন্ত্রণ শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একক দায়িত্ব নয়, এটি একটি বৃহত্তর জনস্বাস্থ্য ইস্যু, যেখানে সব মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে দায়িত্ব নিতে হবে।