জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির শরীয়তপুর জেলার ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সদস্য সচিব আমিন মোহাম্মদ জিতু।
ত্যাগ
তিন দফা দাবি আদায় এবং পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি শুরু হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সেলিম মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী রাশেদা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। মঙ্গলবার রাতে ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি পদত্যাগ করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চান্দিনা উপজেলা কমিটির সদস্য সচিব ও কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ পদত্যাগ করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি সাবেক বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এর আহ্বায়ক ফয়সাল মুরাদ সংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের জেলা শাখার সভাপতি আল আমিনসহ নবগঠিত কমিটির ৪৯ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কেন্দ্রীয় কমিটির কাছে রোববার ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান তারা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের গুঞ্জন উঠেছে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর।